1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
জমিতে কীটনাশক দেয়ার সময় বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

জমিতে কীটনাশক দেয়ার সময় বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশে ধানের জমিতে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে জয়দেব সরকার (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জয়দেব কুসুম্বী গ্রামের মৃত অনঙ্গ মোহন সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, জয়দেব গ্রামের মাঠে তার নিজের আমন ধানের জমিতে স্প্রে মেশিন দিয়ে কীটনাশক ছিটাতে যান। এ সময় তিনি মুখে কোনো প্রকার প্রতিরোধক ছাড়াই কীটনাশক ছিটাতে থাকলে বিষক্রিয়ায়  অসুস্থ হয়ে পড়েন। এ সময় বাড়ি ফেরার পথেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

কুসুম্বি গ্রামে কৃষক রফিকুল ইসলাম ও দুলাল হোসেন বলেন, ওয়ার্ড পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শুধু কাগজে কলমে কাজ করেন। কৃষকদের সচেতন করতে কোনো প্রকার কর্মসূচি দেখা যায় না। যার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী বলেন, আমরা বিভিন্ন প্রশিক্ষণে ও মাঠ স্কুলে অথবা মাঠ দিবসে প্রত্যক্ষভাবে কৃষককে সচেতন করে থাকি। তাদের সতর্ক করে বলা হয়, মুখে মাস্ক ও চোখে গ্লাস পড়ে সকালে কিংবা পড়ন্ত বিকেলে বাতাসের বিপরীতে কীটনাশক প্রয়োগ করতে। কিন্তু অনেক কৃষক এ নিয়ম মানতে চান না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park