1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

আশিকুর রহমান সৌরভ, নড়াইল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শিরোনামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্, মোঃ রকিবুল হাসান, বিপিএম সেবা, পিপিএম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সদস‍্য সাংবাদিক মো: আল আমিন, ক্রীড়া সংস্থার সদস‍্য মোতাসসিন বিল্লাহ সহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে নড়াইল জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান বলেন মাদক থেকে, সামাজিক অপকর্ম থেকে কিশোরদের দূরে রাখার জন‍্য আমাদের এই আয়োজন। পর্যায় ক্রমে আমরা এমন আরো টুর্নামেন্টের আয়োজন করবো।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নড়াইল ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন আমাদের নেতৃত্বের বিকাশের জন‍্য এমন খেলা দরকার আমাদের মধ‍্যে বন্ধন সৃষ্টি করার জন‍্য এমন আয়োজন দরকার। তিনি আরো বলেন আমরা খেলবো নিজের জন‍্য আমরা প্রতিযোগিতা করবো দলের জন‍্য কিন্তু আমরা জিতবো দেশের জন‍্য

সমাপনী ম‍্যাচে বল্লারটোপ আইডিয়াল কলেজ ও এস এম আহাদ কলেজ লাহুড়িয়া নামে দুইটি কলেজ অংশ গ্রহণ করে এবং বল্লারটোপ আইডিয়াল কলেজ এস এম আহাদ কলেজ লাহুড়িয়াকে ৪- ০গোলে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park