1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনে নির্বাচনে তুষার সভাপতি, লেলিন সাধারণ সম্পাদক  - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনে নির্বাচনে তুষার সভাপতি, লেলিন সাধারণ সম্পাদক 

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (রেজা)-এর নির্বাচন শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মাহাবুবুল আলম ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে প্রকৌশলী মো. নুর ইসলাম তুষার ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আওলাদ হোসেন বাচ্চু পান ৭৪ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মো. হাবিবুর রহমান ৬৯ ভোট ও মো. ফিরোজ আহমেদ ৩৬ ভোট লাভ করেন।

সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মো. আহসান হাবীব লেলিন ২৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মমিন তালুকদার প্রিন্স পান ৮১ ভোট।

প্রথম যুগ্ম সম্পাদক পদে মো. সাজ্জাদুল হক ফারুকী সোহেল ২১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. জাকির হাসান সুমন পান ১১০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম ১৯৪ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মো. নূর আমিন লালন পান ১২৭ ভোট।

দপ্তর সম্পাদক পদে কেএম ফারজাদুল ইসলাম মিরন ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. জহুরুল ইসলাম জনি পান ১০৩ ভোট।

প্রচার সম্পাদক পদে মো. আল আমিন সোহাগ ১৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. সাজেদুর রহমান সাজু পান ১৪৮ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবরাজ হোসেন সিনিয়র সহ-সভাপতি এবং অনিক ইসলাম নির্ঝর অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন।

ভোটগ্রহণ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মাহাবুবুল আলম জানান, সারাদিন নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা সশরীরে এবং অনলাইন—উভয় মাধ্যমেই ভোট দিয়েছেন।

আইইবি ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. কামরুল হাসান উজ্জ্বল বলেন, নির্বাচন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। প্রার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park