1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নজরদারিতে সরকার, গুজবে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নজরদারিতে সরকার, গুজবে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

দেশের বিভিন্ন স্থানে অনুভূত ভূমিকম্পের পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এ ঘটনায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ায় গুজব ও বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ নভেম্বর) দেওয়া এক বার্তায় তিনি জানান, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সব সংস্থা মাঠে কাজ করছে। তিনি বলেন, “ভূমিকম্পের ঘটনায় সৃষ্ট আতঙ্ক সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

প্রধান উপদেষ্টা আরও জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রাথমিকভাবে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিস দ্রুত সাড়া দিচ্ছে। কোনো ধরনের গুজব বা ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। তিনি জানান, প্রয়োজনে সরকারি চ্যানেল ও হটলাইনের মাধ্যমে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

এদিকে ভূমিকম্পে ঢাকার পুরান ঢাকার বংশাল এলাকায় পাঁচ তলা ভবনের রেলিং ধসে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জেও দেয়াল ধসে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, আরমানিটোলার কসাইটুলিতে আট তলা একটি ভবন ধসে পড়ার খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তদন্তে দেখা যায়, ভবনটি ধসে পড়েনি; তবে পলেস্তারা ও কিছু ইট খসে পড়ে। এ ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরকার ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই জনগণকে জানানো হবে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই সব প্রচেষ্টা চালানো হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park