1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে সাংবাদিক–সুধীজনের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে সাংবাদিক–সুধীজনের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

নড়াইলের সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে  নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নবাগত জেলা প্রশাসক এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তচিন্তা ও পরামর্শের গুরুত্বের ওপর জোর দেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক  এম এম মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি  অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, জেলা এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী, সদস্য সচিব সাফায়েত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নড়াইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park