1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে নিষিদ্ধ পলিথিন জব্দ,ব্যবসায়ীকে জরিমানা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে নিষিদ্ধ পলিথিন জব্দ,ব্যবসায়ীকে জরিমানা

জান্নাতুল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী (সড়াতলা) গ্রামে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় ইমরান হোসেন (৩৭) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান। অর্থদন্ড প্রাপ্ত  ইমরান হোসেন উপজেলার সড়াতলা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুত করে খুচরা বাজারে বিক্রয় করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বুড়িখালি ইটভাটা এলাকায় এক ভাড়া বাসায় অভিযান চালায় নড়াইল সদর সেনা ক্যাম্প। অভিযানে নিজেই নিষিদ্ধ পলিথিন মজুতের কথা স্বীকার করেন ইমরান। ঘরে বিভিন্ন আকৃতির বস্তা ভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন। অভিযানে পরবর্তীতে যোগ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ও পরিবেশ অধিদপ্তর। এসময় জব্দ করা হয় প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। পরে জব্দ করা পলিথিন ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মো. বদিউজ্জামান বলেন,‘নিষিদ্ধ পলিথিন সংরক্ষণের দায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park