1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে উন্নত জাতের ধানকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে উন্নত জাতের ধানকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৫১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি নড়াইল: নড়াইল সদরের গোবরা এলাকায় উন্নত জাতের ব্রি ধান-১০২ কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে গোবরা গ্রামের কৃষক বাদশা মোল্যার বাড়ির আঙিনায় মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক আশেক পারভেজ।

ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন-বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক সার উন্নয়ন সংস্থার (আইএফডিসির) ফিল্ড সুপারভাইজার শরিফুল আলম মনি, কমিউনিটি অফিসার ফারজানা সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপন গাইন, কৃষক বাদশা মোল্যাসহ এলাকার কৃষক-কৃষাণীরা।

আইএফডিসির ফিল্ড সুপারভাইজার শরিফুল আলম মনি বলেন, ব্রি-১০২ জাতের ফলন যেমন বেশি, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এই জাতের ধান জিংক সমৃদ্ধ। ডায়রিয়া প্রতিরোধসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নারীদের ঋতুস্রাবজনিত শারীরিক ঘাটতি দুর করে। ব্রি-১০২ জাতের ধানে ইউরিয়া সারের ব্যবহার একেবারেই কম। যেখানে আমরা তিন কেজি সার ব্যবহার করেছি, সেক্ষেত্রে কৃষক ব্যবহার করেছেন ছয় কেজি ইউরিয়া সার। একই জমিতে উন্নত জাতের ব্রি-১০২ ধান এবং কৃষকের রড মিনিকেট জাত লাগিয়ে ফলনের পার্থক্যও বোঝানো হয়েছে। এক্ষেত্রে ব্রি-১০২ জাতের ধানে হেক্টরপ্রতি সাড়ে নয় টন ফলন হচ্ছে। আর কৃষকদের লাগানো জাতে সাড়ে সাত টনের বেশি ফলন হয় না। মাঠ দিবসের মাধ্যমে ব্রি-১০২ জাতের ধান এবং কৃষকদের ইচ্ছেমতো লাগানো জাতের পার্থক্য বোঝানো হয়েছে। এক্ষেত্রে উন্নত জাতের ব্রি-১০২ ধানের মাধ্যমে কৃষক যথেষ্ট উপকৃত হয়েছেন। এলাকার কৃষকরাও আমাদের এমনটি জানিয়েছেন। আমাদের এই কাজে সহযোগিতা করছে- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের কর্মকর্তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park