1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ক্রিকেট প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ক্রিকেট প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আশিকুর রহমান সৌরভ, নড়াইল
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিস আয়োজিত নড়াইল সদর উপজেলায় ” তারুণ্যের উৎসব ২০২৫
ক্রিকেট প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর ) বিকাল ৪.৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠান করা হয়। এই ক্রিকেট প্রতিযোগিতায় একুশে ক্রিকেট একাডেমিকে পরাজিত করে কাজী সুমন ক্রিকেট একাডেমি চ‍্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতার সমাপনী অংশে জেলা ক্রীড়া অফিসার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস‍্য সচিব মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে দুই দলকে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করেন প্রতিযোগিতার প্রধান অতিথি বিসিক জেলা কার্যালয়, নড়াইলের উপব্যবস্থাপক প্রকৌঃ মোঃ সোলায়মান হোসেন এছাড়াও বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা তথ‍্য অফিসার জনাব মো: রোস্তম আলী।

জেলা ক্রীড়া অফিসার মো: মাহবুবুর রহমান বলেন আমরা এই ক্রিকেট টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করি এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য প্রতিভাবান ক্রিকেট খেলোয়ার বাছাই করা এবং তাদের বিভিন্ন সহযোগিতা দিয়ে ভালো মানের খেলোয়ার তৈরিতে সহযোগিতা করা।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌঃ মোঃ সোলায়মান হোসেন বলেন লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। ক্রীড়া ক্ষেত্রে নড়াইল জেলা সব সময় গুরুত্বপূর্ণ অবদান রেখে। এই ধারাকে অব‍্যহত রাখতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park