1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দেশে শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

দেশে শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

অবশেষে শীত জেঁকে বসতে শুরু করেছে। কার্তিকের শেষে প্রকৃতিতে চাদর বেছানো শুরু করেছে কুয়াশা। আর সন্ধ্যার পর থেকে উত্তরের হিম বাতাস জানান দিচ্ছে শীত আসছে। বহাওয়া দফতরের তথ্যমতে উত্তরের জেলাগুলোতে বেশ শীত বেশ গুছিয়ে নেমে এসেছে।

আবহাওয়া দপ্ততরের তথ্যমতে আজ শুক্রবার (১৪ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থায় মাসের শেষদিকে সাগরে ঝড়ের পরিস্থিতি দেখা না দিলে তাপমাত্রা হয়তো দ্রুতই নামতো। কুয়াশার চাদর বেয়ে শৈত্যপ্রবাহ হয়তো বিস্তৃত হতো পুরো দেশে।

তবে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) বলছে সাগরের পরিস্থিতি স্থিতিশীল হলে ডিসেম্বরে শৈত্যপ্রবাহ তার রূপ দেখাবে।

টিমটির পক্ষ থেকে দেয়া এক ফেসবুক পোস্টে বলা হয়, এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে। তবে এর আগেই সারাদেশে শীত অনুভব হবে। কিন্তু তা শৈত্যপ্রবাহে রূপ নেয়ার মতো তাপমাত্রা কমবে না।

এ থেকে বিষয়টি অনেকটাই স্পষ্ট, হিম শীতল মিষ্টি ঠাণ্ডা নভেম্বরের পুরো সময়টাতেই উপভোগ করা যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park