1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আশিকুর রহমান সৌরভ, নড়াইল
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিস আয়োজিত নড়াইল সদর উপজেলায় ” তারুণ্যের উৎসব ২০২৫ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন ও পুরষ্কার বিতরণ” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর ) সকাল সাড়ে ৯টায় উদ্বোধন করা হয় এই প্রতিযোগিতা এবং দিনব‍্যাপি চলে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নড়াইল সদরের মোট ৯ শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। নক আউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা পরিচালনা করা হয়। এই ভলিবল প্রতিযোগিতায় নড়াইল সরকারি উচ্চ বিদ‍্যালয় ভবানিপুর বিদ‍্যালয়কে ২- ০ সেটে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়। এবং প্রতিযোগিতায় সেরা খেলোয়ার হোন নড়াইল সরকারি উচ্চ বিদ‍্যালয়ের দলনেতা মো: আকিকুর রহমান সজল।

প্রতিযোগিতার সমাপনী অংশে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে দুই দলকে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করেন প্রতিযোগিতার প্রধান অতিথি উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর মো: মনিরুজ্জামান।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ভলিবল বাংলাদেশের বেশ জনপ্রিয় খেলা। গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাই ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এই খেলা আমার কাছে ভালো লাগে। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভলিবল প্রতিযোগিতা আয়োজন করায় আমি জেলা ক্রীড়া অফিস নড়াইলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এমন আয়োজনে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park