1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দেশে আবারও সোনার দাম বেড়েছে, ইতিহাস সৃষ্টি এক ভরির দাম ২ লাখ ছাড়াল - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

দেশে আবারও সোনার দাম বেড়েছে, ইতিহাস সৃষ্টি এক ভরির দাম ২ লাখ ছাড়াল

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পঠিত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। সোমবার (৬ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে মাত্র এক দিন আগে, ৫ অক্টোবর, সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম করা হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, যা তখন পর্যন্ত ছিল দেশের সর্বোচ্চ। তবে নতুন সমন্বয়ে সেই রেকর্ড ভেঙে গেছে।

নতুন দাম তালিকা:

  • ২২ ক্যারেট সোনা: ভরি প্রতি ২,০০,৭২৬ টাকা (বৃদ্ধি ৩,১৫০ টাকা)

  • ২১ ক্যারেট সোনা: ভরি প্রতি ১,৯১,৬০৫ টাকা (বৃদ্ধি ৩,০১০ টাকা)

  • ১৮ ক্যারেট সোনা: ভরি প্রতি ১,৬৪,২২৯ টাকা (বৃদ্ধি ২,৫৭৮ টাকা)

  • সনাতন পদ্ধতির সোনা: ভরি প্রতি ১,৩৬,৪৪৫ টাকা (বৃদ্ধি ২,১৯২ টাকা)

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ২২ ক্যারেট রুপার ভরি প্রতি দাম ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park