1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল জেলার বাস টার্মিনাল এলাকায় অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর পদক্ষেপ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইল জেলার বাস টার্মিনাল এলাকায় অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর পদক্ষেপ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

নড়াইল জেলা বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে ইজারার মাধ্যমে টার্মিনাল কর্তৃপক্ষ টোল আদায় করে আসছিল। তবে সম্প্রতি নিয়ম বর্হিভূতভাবে নড়াইল বাস টার্মিনালের পাশ দিয়ে যশোর-ঢাকা মহাসড়কে চলাচলকারী সকল যানবাহন বাস, ট্রাক, মিনিবাস, পিকআপসহ অন্যান্য পরিবহন থেকে অবৈধভাবে টোল আদায় শুরু হয়। এতে সাধারণ চালক ও যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

গোপন সংবাদ এর ভিত্তিতে গত ০১ অক্টোবর ২০২৫ তারিখে নড়াইল সদর আর্মি ক্যাম্পে এর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষন করে। পরে তারা টার্মিনালের আশপাশে পরিচালিত অবৈধ টোল আদায় কার্যক্রম বন্ধ করে দেয় এবং সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে। সেনাবাহিনীর পদক্ষেপের ফলে সাধারন মানুষ অবৈধ টোলের চাপ থেকে মুক্তি পেয়েছে। পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে এসেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। পাশাপাশি জনগনের আস্থা ও স্বস্তি বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

স্থানীয়রা বলেন, সেনাবাহিনীর এরকম কার্যক্রমে এলাকাবাসীর ভোগান্তি কমেছে এবং জনগনের আস্থা  বৃদ্ধি পেয়েছে। সেনাবাহিনী স্থানীয়দের নিকট গভীর প্রশংসা অর্জন করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park