1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলনের শোডাউন: কর্মসংস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির অঙ্গীকার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলনের শোডাউন: কর্মসংস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির অঙ্গীকার

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে মোটরসাইকেল শোডাউন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পেড়লী বাজার থেকে শুরু হয়ে শিঙ্গাশোলপুর, গোবরা, মির্জাপুর, চাকই, মধুরগাতী হয়ে বিছালী, শেখহাটি, নড়াইল, ভদ্রবিলা, বাঁশগ্রামসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোডাউনটি শেষ হয় পাঁচগ্রামে।

শোডাউনে নেতৃত্ব দেন নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ।

এসময় তিনি বলেন, “যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নারীদের শুধু সমান নয়, অগ্রাধিকারমূলক অধিকার নিশ্চিত করা হবে। এ আসনে কেউ সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে নয়, বরং সবাই মিলে সম্প্রীতির ভিত্তিতে উন্নয়নের পথে হাঁটবে।”

তিনি আরও উল্লেখ করেন, “নড়াইল-১ আসনের বিভিন্ন স্থানে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। বিশেষ করে কালভার্ট ও ব্রিজের নাজুক অবস্থা পরিবর্তন করা হবে। জনগণের সমর্থন পেলে এসব উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

শোডাউনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, জেলা জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ হেলালউদ্দীন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নুরুন্নবী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা নেওয়াজ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা আবুল হাসান, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালিয়া উপজেলা শাখা, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এছাড়া কালিয়া ও নড়াগাতী থানা শাখার নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী শোডাউনে অংশ নেন।

শোডাউনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কালিয়া থানা শাখার সহ-সভাপতি হাফেজ খবির উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান বিশ্বাস।

বক্তারা বলেন, জনগণের ভোটেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। এজন্য হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park