
উৎসবে ৬০ জনেরও বেশি অটিস্টিক শিশু বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। ঝুড়িতে বল নিক্ষেপ, ব্যাঙ লাফ, বুড়ি চি সহ নানা খেলায় অংশ নিয়ে তারা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি এম.এম. মাহাবুবুর রশীদ লাভলু, মো. আব্দুল রাকিবিল বারী, মো. রোস্তম আলী ও মো. মুনজুরুল রহমান পান্নু। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।
দিনব্যাপী এ আয়োজনে অংশ নেওয়া প্রতিটি শিশুকে জার্সি ও পুরস্কার প্রদান করা হয়।