1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বিএনপি ক্ষমতায় গেলে নারী ক্ষমতায় বৃদ্ধি করা হবে - মনিরুল ইসলাম - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বিএনপি ক্ষমতায় গেলে নারী ক্ষমতায় বৃদ্ধি করা হবে – মনিরুল ইসলাম

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

বিএনপি ক্ষমতায় গেলে নারী ক্ষমতায় আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব মনিরুল ইসলাম।

তিনি বলেন, “নারী জাগরণের অগ্রযাত্রার আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তখন থেকেই সাধারণ মানুষের জন্য ভিজিডি, ভিজিএফ কার্ড চালু করা হয়। আগামী নির্বাচনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে তারেক রহমানের ঘোষিত ফ্যামেলী কার্ড প্রদান করা হবে।”

শুক্রবার বিকালে নড়াইলের বালুর মাঠে পৌর মহিলা দলের ৩নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর মহিলা দলের সভাপতি মোসাঃ কাজল লতার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইরানী আক্তার সুমির সঞ্চালনায় কর্মী সম্মেলনের উদ্বোধন করেন মনিরুল ইসলাম।

কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী মিসেস শিরিন জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—

  • জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালমা বেগম
  • সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী মধু মিতা
  • জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ
  • সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান
  • সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তাকিউর রহমান
  • পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজার রহমান
  • পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবাদত মিনা ও আরমান আলী খান
  • সেচ্ছাসেবক দলের পৌর সাধারণ সম্পাদক ফিরোজ
  • পৌর মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক বনি সুলতানা
  • সদর থানার যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন
  • জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আল আমিন
  • যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ ইসলাম
  • সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন গাজী
  • ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ
  • বিএনপি নেতা সেলিম মোল্যা ও তানজির আহমেদ প্রমুখ।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park