
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ক্রীড়া অফিস নড়াইলের আয়োজনে নড়াইল সদর উপজেলার পৌর পুকুরে আজ ১৩ সেপ্টেম্বর রোজ শনিবার বেলা ১০ ঘটিকায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫ – ২০২৬ এর আওতায় প্রতিযোগিতায় নড়াইল সদর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ বিভিন্ন ক্লাবের প্রায় ১০০ জন প্রতিযোগি অংশ নেয়।
উক্ত সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) উপ – সচিব লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার হেমায়েতুল হক হিমু, মো : আল আমিন মোল্লা, হামিদুল হক তনু, ও মোতাসসিন বিল্লাহ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা ক্রীড়া অফিসার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: কামরুজ্জামান।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিরা বলেন আমাদের এই সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে খুব ভালো লেগেছে। আমরা প্রতিটি সাাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করি।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে লিংকন বিশ্বাস বলেন সাঁতার আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন দূর্যোগ মোকাবেলা করতে হলেও আমাদের সাঁতার জানার প্রয়োজন হয়। এই সাঁতার একটা চমৎকার খেলা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।