1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
পিনপিনিয়ায় পাকা সড়ক উদ্বোধনে বদলে যাচ্ছে গ্রামের জীবনযাত্রা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

পিনপিনিয়ায় পাকা সড়ক উদ্বোধনে বদলে যাচ্ছে গ্রামের জীবনযাত্রা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পিনপিনিয়া গ্রামে পাকা সড়ক নির্মাণের মাধ্যমে দীর্ঘ দিনের দুর্ভোগের অবসান ঘটেছে। আগে বর্ষাকালে গ্রামের যাতায়াত দুষ্কর হলেও এখন সড়ক পাকা হওয়ায় ছেলেমেয়েরা স্কুল-কলেজে যাতায়াত করতে পারছে সহজে, এবং কৃষকরা ফসল ঘরে তোলায় ঝামেলা কমেছে।

প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি পিনপিনিয়া জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে পিনপিনিয়া ছড়ার কূল পর্যন্ত বিস্তৃত। দুই পাশে রয়েছে কয়েকশ বিঘা ফসলি জমি এবং চারপাশে পাহাড় ও টিলা। সড়ক নির্মাণের ফলে অন্তত ৫ হাজার মানুষের জীবনযাত্রা পরিবর্তিত হয়েছে।

উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৪ লক্ষ টাকা ব্যয়ে ব্রিকস ফ্ল্যাট সলিং পদ্ধতিতে সড়কটি নির্মাণ করা হয়। পাশাপাশি সড়কের মধ্যে পানি নিষ্কাশনের জন্য দুটি কালভার্ট স্থাপন করা হয়েছে, যার কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

স্থানীয় বাসিন্দা মোহরম আলী জানান, “দীর্ঘদিন ধরে আমাদের গ্রামটি অবহেলিত ছিল। এখন সড়ক নির্মাণের ফলে গ্রামের চিত্র বদলে গেছে এবং মানুষের জীবনমান বৃদ্ধি পেয়েছে।”
কৃষক নুরুল আলম বলেন, “সড়কটি পাকা হওয়ায় হাঁটাচলাও সহজ হয়েছে। ফসল ঘরে তোলাও আর সমস্যার নয়।”

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, “গ্রামের মানুষের দীর্ঘ দিনের দুভোর্গ লাঘবে এই সড়ক নির্মাণ করা হয়েছে। আগামীতেও অবহেলিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি রইল।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park