1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সপ্তাহের আল্টিমেটাম ‘মঞ্চ ২৪’-এর - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সপ্তাহের আল্টিমেটাম ‘মঞ্চ ২৪’-এর

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫১ বার পঠিত

রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’ অভিযোগ করেছে, ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে ‘মঞ্চ ৭১’ নামে একটি প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছে। সংগঠনটি বলছে, এ প্ল্যাটফর্ম সরাসরি দেশবিরোধী কার্যক্রম চালাচ্ছে এবং জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাস করছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪ জানায়, মঞ্চ ৭১–এর সাম্প্রতিক বৈঠকে আওয়ামী লীগের স্লোগান ও মুজিববাদী স্লোগান উচ্চারিত হয়েছে, যা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। তাদের অভিযোগ, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার নীরবতা এসব কার্যক্রমে অঘোষিত সমর্থনের ইঙ্গিত দেয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আগেই সতর্ক করা হলেও মঞ্চ ৭১–কে বৈঠকের সুযোগ দেওয়া হয়েছে। এ নিয়ে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এছাড়া, মঞ্চ ২৪ অভিযোগ করে—যেসব গণমাধ্যম জুলাইয়ের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে, বিশেষ করে চ্যানেল ওয়ানসহ কিছু প্রতিষ্ঠান, তারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ না করে তবে ২০০৮ থেকে এ পর্যন্ত তাদের সংবাদ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংগঠনটি দুই দফা আল্টিমেটাম দেয়—
১. এক সপ্তাহের মধ্যে মঞ্চ ৭১–এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
২. ডিআরইউ সভাপতি ক্ষমা না চাইলে এবং বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪–এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, ডিউক হুদাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park