
নড়াইল-০১ আসনে( কালিয়া উপজেলা ও সদর আংশিক) ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ গণসংযোগ ও মোটরশোভাযাত্রা করেছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে কালিয়া উপজেলা সদর থেকে শোভাযাত্রা শুরু হয়। হাজারো নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন। শোভাযাত্রাটি সালামাবাদ, কলাবাড়িয়া, বাঐসোনা, জয়নগর, খাশিয়াল, হামিদপুর, পহরডাঙ্গা ইউনিয়নসহ চাপাইল ব্রিজ, বড়দিয়া বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিঞ্চুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেষ হয়।
এর আগে কালিয়ার শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের নড়াইল-০১ এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান নড়াইল-০২ আসনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক ডাঃ এস এম নাসির উদ্দিন, উপজেলা সভাপতি আলি হুসাইন, সাধারণ সম্পাদক কাজী মহসিন আলী, নড়াগাতী থানা সভাপতি হাফেজ হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, পৌর সভাপতি মুফতি আলী আজগর, সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুব আন্দোলন কালিয়া শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ ইসলাম, মোঃ হাবিবুর রহমান বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন কালিয়া থানা শাখা, মোঃ ওলিয়ার রহমান সদর মুজাহিদ কমিটি কালিয়া থানা, কারী শামিম আহমাদ, সাধারণ সম্পাদক, মুজাহিদ কমিটি কালিয়া থানা, মাওঃ হাসিবুর রহমান
সাধারণ সম্পাদক, যুব আন্দোলন, নড়াগাতী থানা শাখা, মোঃ সজিব, সাধারণ সম্পাদক, যুব আন্দোলন নড়াগাতী থানা নেতারা।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আজিজকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। তারা প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সড়ক, সেতু, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সব ধর্মের মানুষের নাগরিক সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।