1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মান্না - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মান্না

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমান মান্না। তিনি লালমোহন পৌরসভা ৫নং ওয়ার্ডের মৃত মৌলভী ইমরান সাহেবের ছেলে। ২০০৮ সালের সংসদ নির্বাচনে এ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন তিনি।

জানা যায়, সিদ্দিকুর রহমান মান্না বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবত দক্ষতার সাথে কাজ করেছেন। এছাড়াও তিনি সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশের রাজধানী অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র, মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার একান্ত সচিব ছিলেন। মান্না বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও কেন্দ্রীয় বিএনপি ও সিনিয়র নেতাদের সঙ্গে রয়েছে সুসম্পর্ক। নিজ এলাকার দলীয় নেতাকর্মী ও দুর্গত মানুষের সার্বক্ষণিক খোঁজখবর এবং সহযোগিতা অব্যাহত রেখেছেন তিনি।

দলের একাধিক সূত্র বলছে, লালমোহন-তজুমদ্দিন বিএনপির দুর্গ। তারপরও যখন এখানে বারবার দল পরাজিত হয় তখন বুঝতে হবে, প্রার্থীর মধ্যে গলদ রয়েছে। এ আসনটি পুনরুদ্ধার করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন নেতৃত্বের বিকল্প নেই। সূত্র আরও বলছে, এসব বিষয় বিবেচনায় এনে দেশনেত্রী খালেদা জিয়া এবং দেশের ভবিষ্যত রাষ্ট্র নায়ক তারেক রহমান অবশ্যই ক্লিন ইমেজ ও বর্তমান যুবসমাজের অহংকার সিদ্দিকুর রহমান মান্নাকে মনোনয়ন দিবেন।

মনোনয়ন প্রত্যাশী মান্না বলেন, আমাদের দলীয় দাবি আদায়ের মধ্য দিয়ে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে দলের কাছে অবশ্যই মনোনয়ন চাইবো। ভোলা-৩ আসনের সর্বস্তরের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আমরা এখন শুধু দলের নির্দেশনার অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের সিদ্ধান্ত মতে দল আমাকে মনোনয়ন দিবে এটা আমি শতভাগ আশাবাদী। ভবিষ্যতে এলাকার নদী ভাঙ্গন রোধ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মাদক নির্মূলে কাজ করবার আশ্বাসও দিয়েছেন সিদ্দিকুর রহমান মান্না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park