1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ভোমরাস্থল বন্দর দিয়ে ৫ মাস পর পিঁয়াজ আমদানি শুরু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ভোমরাস্থল বন্দর দিয়ে ৫ মাস পর পিঁয়াজ আমদানি শুরু

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার পঠিত

সাতক্ষীরা ভোমরাস্থল বন্দর দিয়ে চার মাস ২০ দিন বন্ধ থাকার পর আবারো ভারতীয় পিঁয়াজ আমদাানি শুরু হয়েছে। এছাড়া যে কোনো সময় চাল আমদানিও শুরু হবে।

রোববার (১৭ আগস্ট) বিকালে আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের অয়ন ট্রেডার্স দুই ট্রাক ভর্তি ৫০ টন পিঁয়াজ আমদানি করে।

আমদানিকৃত পিঁয়াজের ছাড়কারক প্রতিষ্ঠান ভোমরা বন্দরের সিএ-এফ এজেন্ট মোশাররফ ট্রেডার্সের স্বত্বাধিকারী জিএম আমীর হামজা। চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পিঁয়াজ আমদানি হয়।

সন্ধ্যায় আরো পাঁচ ট্রাক পিঁয়াজ ভোমরা বন্দরে ঢোকে। এখনো নয় ট্রাক পিঁয়াজ আমদানির অপেক্ষায় ভারতের ঘোজাডাঙা বন্দরে অপেক্ষা করছে। রোববারের আমদানিকৃত পিঁয়াজের পরিমাণ প্রায় ১৮৫ টন।

৫০ টন ভারতীয় পিঁয়াজের রপ্তানিকারক সুরধারা কমার্সিয়াল প্রতিষ্ঠান লিমিটেড। ছাড়কারক ভারতীয় সিএন্ডএফ (কার্গো) অ্যাসোসিয়েশনের তাপস ট্রেডার্স।

এদিকে আমদানিকারক ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, ২০০ মেট্রিকটন চাল ভোমরা বন্দর দিয়ে গত বুধবার থেকে ভারতের ঘোজাডাঙা বন্দরে আমদানির অপেক্ষায় রয়েছে।

ভোমরা স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পিঁয়াজ আমদানি হয়। আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park