1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত

কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

শোক বার্তায় ড. ফরহাদ বলেন, আবু তালেব মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার জীবন চলার পথে সকলের কাছে তিনি ছিলেন অমায়িক, সহজ-সরল ও পরোপকারী ব্যক্তি। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. আবু তালেব রোববার (১৭ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫০ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার নিকটতম আত্মীয় ইউপি সদস্য মো. সাবু সরদার। আজ রবিবার মাগরিব বাদ তার নিজ বাড়ি গন্ডব গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে তিনি নিশ্চিত করেন।

জানা গেছে, ভোর ৪টার দিকে গ্যাস্ট্রিকজনিত সমস্যায় অসুস্থতা অনুভব করলে তাকে কারা অধিদপ্তরের সরকারি বাসা থেকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে ল্যাবএইড হাসপাতাল এবং সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন।

আবু তালেব নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের মো. মগবুল শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

বর্তমানে তিনি কারা অধিদপ্তর হেডকোয়ার্টার্সের এআইজি প্রশাসনিক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা কারাগারে জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি সাতক্ষীরা, নাটোর, যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবনে নড়াইলের লোহাগড়া থেকে উঠে আসা আবু তালেব জীবনের শুরুতে নানা কষ্টের মধ্য দিয়ে পথ চলেছেন। যশোর এম এম কলেজে পড়াশোনা শেষে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি তৎকালীন ডেপুটি জেলার পদে যোগদান করেন। সেখান থেকে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ এআইজি (প্রিজন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর হঠাৎ মৃত্যুতে কর্মস্থলসহ তার নিজ মাতৃভূমি নড়াইলে সকল শ্রেণী মানুষের মধ্যে গভীর শোক নেমে এসেছে। এছাড়া পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park