1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বাংলাদেশ টিএসসি শিক্ষক সমিতির খুলনা বিভাগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বাংলাদেশ টিএসসি শিক্ষক সমিতির খুলনা বিভাগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত

বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি (কেনিক) এর খুলনা বিভাগের বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ, প্রধান বক্তা ছিলেন কেনিকের সাধারণ সম্পাদক আ.স.ম আহছান উল্লাহ (সাঈদ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. আনিছুর রহমান মেধা, কেনিক সহ-সভাপতি গোলাম মোস্তফা, কেনিক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কালিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল-আলাউদ্দিন।

কেনিক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বারীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগের প্রতিটি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, ইন্সট্রাক্টর ও জুনিয়র ইন্সট্রাক্টররা।

প্রধান অতিথি প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ তার বক্তব্যে টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকদের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন। শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন। সেই সঙ্গে বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির খুলনা বিভাগের নতুন কমিটি ঘোষণা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park