1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কাঁচপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কাঁচপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিপু (১০) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০ টায় সিলেটগামী ট্রাক মহাসড়কের কাঁচপুর ব্রীজের নিচে জামে-উলুম মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দিপু সেনপাড়া আলতাব মিয়ার বাড়ির ভাড়াটিয়া সাগরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

তিনি বলেন, ঢাকা মেট্টো-ট-২০-৫০৮৬ সিরিয়ালের একটি মালবাহী ট্রাক গাড়ির অজ্ঞাত চালক দ্রুত গতিতে সাইকেল আরোহী শিশু দিপুকে ধাক্কা দেয়। এতে ওই শিশু সিটকে রাস্তার মাঝখানে পড়ে যায়। এসময় শিশুটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘটনার পরে ঘাতক ট্রাক চালক দ্রুত পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রয়ম প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park