1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

বর্ষার কেনাকাটাকে আরও উৎসবমুখর করতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন।

আজ ৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এতে বিশাল মূল্যছাড়ের পাশাপাশি থাকছে ফ্ল্যাশ সেল ও মেগা ডিলস-এ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, হট ডিলস-এ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি এবং মেগা গিভঅ্যাওয়েসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে কয়েকটি প্রতিযোগিতা। ৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ‘দারাজ জ্যাকপট–বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারকারী গ্রাহক জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে একটি ডাবল-ডোর ফ্রিজ। এছাড়া ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক পণ্য কার্টে যোগ করে ক্যাম্পেইন চলাকালীন অন্তত একটি কেনাকাটা সম্পন্ন করলেই থাকছে বিশেষ পুরস্কার। ‘ব্র্যান্ড গিভঅ্যাওয়ে’-এর আওতায় অংশগ্রহণকারী ব্র্যান্ড থেকে সর্বোচ্চ টাকার পণ্য কেনাকাটাকারী গ্রাহকের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার। সকল বিজয়ীর নাম ক্যাম্পেইন শেষে দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করা হবে।

আয়োজনকে আরও আকর্ষণীয় করতে থাকছে দারাজের সিগনেচার ‘৮/৮৮/৮৮৮/৮৮৮৮ টাকা ডিলস’, যেখানে বিভিন্ন সময়ে অবিশ্বাস্য মূল্যে নানা ধরনের পণ্য পাওয়া যাবে। ক্যাম্পেইনে নির্দিষ্ট দিনগুলোতে থাকছে বিশেষ আয়োজন, যেমন ফ্যাশন ডে (১০ আগস্ট), এফএমসিজি ডে (১১ আগস্ট), লাইফস্টাইল ডে (১৩ আগস্ট), এবং ইলেকট্রনিকস ডে (১৪ আগস্ট)। সাথে রিয়েলমি, ইউনিলিভার হাইজিন, বাটা, এবং সেসা-এর মতো পার্টনারদের বিশেষ ব্র্যান্ড ডে-তে থাকছে এক্সক্লুসিভ ডিসকাউন্ট।

ক্যাম্পেইনের প্রথম দিন, অর্থাৎ ৮ আগস্ট রাত ১২টা থেকে ১টা পর্যন্ত ‘মিডনাইট রাশ আওয়ার’-এ থাকছে ৮ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত উচ্চমূল্যের ভাউচার। এছাড়াও ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন সময়ে থাকছে ফ্ল্যাশ ভাউচার এবং প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ফ্ল্যাশ ড্রপস, যেখানে ট্রেন্ডিং পণ্যগুলোতে মিলবে বিশেষ ছাড়।

কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে দারাজ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করেছে, যার মধ্যে রয়েছে বিকাশ, নগদ, সিটি ব্যাংক (ক্রেডিট ও ম্যাক্স ডেবিট কার্ড), ইস্টার্ন ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এসইবিএল, এবং প্রাইম ব্যাংক। এসব মাধ্যমে পেমেন্টে গ্রাহকরা ১২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সুবিধা পাবেন। ক্যাম্পেইনে ৩৯৯ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি উপভোগ করা যাবে। পাশাপাশি, দারাজ চয়েস চ্যানেলে থাকছে ‘বাই ৪ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ আইটেম ফ্রি উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো বিশেষ অফার।

এই ক্যাম্পেইনের এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে রেকিট, ম্যারিকো, এবং ইউনিলিভার। গোল্ড স্পনসর হিসেবে আছে লোটো ও ওরাইমো এবং সিলভার স্পনসর হিসেবে থাকছে নেসলে ও আবুল খায়ের গ্রুপ। ক্যাম্পেইনে ইলেকট্রনিকস, ফ্যাশন, গ্রোসারি, হেলথ অ্যান্ড বিউটি এবং হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরির হাজারো পণ্য থেকে গ্রাহকরা নিজেদের প্রয়োজনীয় সবকিছু খুঁজে নিতে পারবেন।

ক্যাম্পেইনের সর্বশেষ তথ্য, ফ্ল্যাশ ড্রপ এবং প্রতিযোগিতার ফলাফল জানতে গ্রাহকদের দারাজ অ্যাপ ও এর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখতে বলা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park