1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে চার শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির শিক্ষার্থীদের নিয়ে ওই শপথ অনুষ্ঠান হয়।

‘নিজেরা দুর্নীতি করব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না’ শিরোনামে ওই শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নির্বাহী সদস্য শারমিন ইসলাম। বিদ্যালয় মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় ওই অনুষ্ঠানে এর আগে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের দেওয়া শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির নির্বাহী সদস্য কোহিনুর পারভিন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুজ্জামান, দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি শেখ কবির হোসেন প্রমুখ।লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে চার শতাধিক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির শিক্ষার্থীদের নিয়ে ওই শপথ অনুষ্ঠান হয়।

‘নিজেরা দুর্নীতি করব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না’ শিরোনামে ওই শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নির্বাহী সদস্য শারমিন ইসলাম। বিদ্যালয় মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় ওই অনুষ্ঠানে এর আগে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের দেওয়া শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির নির্বাহী সদস্য কোহিনুর পারভিন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুজ্জামান, দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি শেখ কবির হোসেন প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park