1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫১ বার পঠিত

গাজীপুরে প্রেমিকার সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় বাবা-মার ওপর অভিমানে তাজুল ইসলাম (১৮) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বাড়ির পাশের পুকুর পাড়ে লিচু গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন ওই যুবক।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজেন্দ্রপুর (উত্তর গজারিয়া পাড়া) এলাকার মানিকদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। গাজীপুর সদর মেট্রো থানার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজুল ইসলাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোহাই টিলা গ্রামের হোসেন ইসলামের ছেলে। সে গাজীপুরে প্রাণ কোল্ডস্টোর ডিপোতে গাড়িতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন।

তাজুল ইসলামের দুলাভাই আরিফ জানান, মঙ্গলবার রাতে ডিউটি শেষে সকালে বাসায় ফিরে তাজুল। বাসায় ফিরেই পরিবারের সদস্যদের জানায় সে একটি মেয়েকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। বিষয়টি তিনি তাজুলের বাবা-মাকে জানায় এবং এ মুহূর্তে তাকে বিয়ে করাবে না বলে জানিয়ে দেয়। বিয়ে করলে গ্রামের বাড়িতে নিয়ে বিয়ে করাবেন বলে মতামত দেন। বাবা-মায়ের এমন কথা শুনে ক্ষোভে তাজুল দুপুরে বাড়ির পাশে লিছু গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বুঝা যাচ্ছে পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারার হতাশা থেকেই তাজুল আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park