1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
জয়দেবপুরে শহিদ মুগ্ধের স্মরণে সুপেয় পানির কর্নার উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

জয়দেবপুরে শহিদ মুগ্ধের স্মরণে সুপেয় পানির কর্নার উদ্বোধন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পঠিত

ছাত্র-জনতার অংশগ্রহণে জুলাই অভ্যুত্থানে শহিদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন করা হয়েছে। এ কর্নার থেকে ট্রেনের সাধারণ যাত্রী ও স্থানীয়রা তাদের পিপাসা মিটানোর জন্য বিনামূল্যে সুপেয় পানি পান করতে ও নিতে পারবেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন সুপেয় পানির কর্নার উদ্বোধন করেন।

গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন। সেখানে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঠিক আগে মুগ্ধ আন্দোলনকারীদের জন্য পানি ও বিস্কুট নিয়ে বলে যাচ্ছিলেন, পানি লাগবে পানি? মুগ্ধর পানি নিয়ে ফেরি করার এ ভিডিও ওই সময় আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল। তার মৃত্যু ঘিরে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। মুগ্ধর সেই পানি বিতরণের স্মৃতিকে ধারণ করার জন্যই উদ্যোগটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন বলেন, মুগ্ধ কর্নারটি গাজীপুরের শ্রমজীবী মানুষ ও ট্রেনে যাতায়াতকারী যাত্রী এবং স্টেশনে ট্রেনের জন্য অপক্ষেমান যাত্রীদের পানি পান করার সুবিধার জন্য নির্মাণ হয়েছে। এর মাধ্যমে সব শ্রেণিপেশার মানুষের কাছে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।

গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে মানুষকে বিনাশূল্যে সুপেয় পানি পান করার জন্য জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে কর্নারটি নির্মাণ করেছে।

মুগ্ধ সুপেয় পানির কর্নার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জাহিদুল হাসান, গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park