1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার আহ্বান মাহমুদুর রহমানের - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার আহ্বান মাহমুদুর রহমানের

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পঠিত

তরুণদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মাহমুদুর রহমান বলেন, আয়তনের হিসেবে বাংলাদেশ খুব বড় না হলেও জনসংখ্যার হিসেবে এটি বিশাল রাষ্ট্র। যেকোন এক্সটার্নাল থ্রেট প্রথমে প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকেই আসে। সামরিক দিক দিয়ে আমরা শক্তিশালী না তবে পাশ্ববর্তী ভরত সামরিক শক্তিশালী একটি রাষ্ট্র। আমাদের তরুণেরা বুলেট ভয় পায় না। তাদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হলে যখনি এরকম কোন হুমকি আসবে, আমাদের তরুণেরা তা মোকাবেলা করতে পারবে।

তিনি বলেন, পাশ্ববর্তী ভারতের সাথে আমাদের আন্তর্জাতিক সীমানা প্রায় ৪ হাজার কিলোমিটার। ভারত একটি হিন্দু রাষ্ট্র, আরেক পাশ্ববর্তী মায়ানমার একটি বৌদ্ধ রাষ্ট্র। আমরা মুসলমানরা যে রাষ্ট্র হিসেবে পরিবেষ্টিত আছি সেখানে কিন্তু ইসলাম ধর্মের মানুষের বসবাস। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা কর‍তে পারলে এমন কোন দেশ থাকবে না যারা ১৮ কোটি মুসলমানদের দেশকে পরাজিত করতে পারবে।

এ হুমকি মোকাবিলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বিপ্লব কোনো সাধারণ বিপ্লব ছিল না, এটি ছিল ৭১ এ অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব লুন্ঠনকারী ফ্যাসিস্ট এবং ভারতীয় হেজিমনির বিরুদ্ধে। এই বিপ্লব বাংলাদেশের মানুষের উপরে ফ্যাসিবাদী শাসন চেপে বসা ফ্যাসিস্টের বিরুদ্ধে হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, জিয়া পরিষদ, গ্রীণ ফোরাম, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন সহ ক্রিয়াশীল ছাত্র সংগঠন, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park