1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩ তম শাহাদাত বার্ষিকী পালিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩ তম শাহাদাত বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার পঠিত

বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৩ম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার( ৪ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনের বিরাব খালপাড় এলাকায় বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন,থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম ইমন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুমসহ রূপগঞ্জ থানা, কাঞ্চন পৌর বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মতিন চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুম আব্দুল মতিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পন করেন।পরে মতিন চৌধুরীর জীবনী নিয়ে আলোচনাসভা শেষে উনার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, মতিন চৌধূরী ছিলেন রূপগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাতা ওআধুনিক রূপগঞ্জের স্বপ্ন দ্রষ্টা। তিনি শুধু রূপগঞ্জের নয় সারাদেশের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বেচে থাকলে দেশে আরো উন্নতি হতো। রূপগঞ্জবাসী আজীবন উনাকে স্মরন রাখবেন।

উল্লেখ্য, আব্দুল মতিন চৌধুরীর ২০১২ সালে ৪ আগষ্ট রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু বরণ করেন।

তিনি নারায়গঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হোন। তিনি সরকারের স্বরাষ্ট্র ও বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park