1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে বিএনপি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে বিএনপি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পঠিত

জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি নয়, বরং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যেসব সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে, অন্তর্বর্তী সরকার সেগুলোকে সাংবিধানিক স্বীকৃতি দিতে আগ্রহী। এরইমধ্যে জুলাই সনদের একটি খসড়া বিএনপিসহ ৩৫টি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠিয়েছে সরকার। আগামী ৫ আগস্টের আগেই সনদটি চূড়ান্ত করতে চায় তারা।

বিএনপির বৈঠক সূত্র জানায়, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৈঠকে ঐকমত্য কমিশনের সংলাপের বিষয়বস্তু উপস্থাপন করেন। সনদে বিগত ১৫ বছরে বিএনপির আন্দোলন, গুম-খুন ও নির্যাতনের প্রসঙ্গ অনুপস্থিত থাকায় কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন।

নেতারা বৈঠকে বলেন, সনদে মূলত ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানকেই গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ শেখ হাসিনার শাসনামলে বিএনপির চার শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন, অনেকেই গুম-খুনের শিকার হয়েছেন। দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় এ অভ্যুত্থান ঘটেছে- এই প্রেক্ষাপট সনদে উপেক্ষিত। এমনকি মহান মুক্তিযুদ্ধের অবদান এবং শেখ হাসিনার ভূমিকা সম্পর্কেও কোনো উল্লেখ নেই। নেতাদের অভিযোগ, সনদটি একপেশেভাবে তৈরি করা হয়েছে।

বৈঠকে সংস্কার কমিশনের অধীনে থাকা অমীমাংসিত কিছু ইস্যু, যেমন- সংসদে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, নারী আসনে নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য স্থাপন নিয়ে আলোচনা হয়।

বিএনপির পূর্বের অবস্থান অনুযায়ী, দলটি চায় উচ্চকক্ষ ও সংরক্ষিত নারী আসনের বণ্টন নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতে হোক। তবে তারা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিরোধিতা করেছে। দলটির মতে, এটি সংবিধান পরিপন্থী।

এই প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাহী বিভাগের জবাবদিহি সংসদের কাছে যেমন আছে, তেমনি জনগণের কাছেও আছে। কিন্তু কর্তৃত্ব না রেখে কেবল দায়িত্ব আর জবাবদিহি চাপিয়ে দিলে কার্যকর রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নির্বাহী বিভাগের হাত-পা বাঁধা হলে তা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।

মঙ্গলবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park