1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
হাতীবান্ধায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

হাতীবান্ধায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় দইখাওয়া আদর্শ কলেজের উদ্যোগে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণ থেকে এ বিষয়ে সচেতনতামূলক একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার সেন, ওসি মাহমুদুন নবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেন।

মুক্ত আলোচনা অংশ নেন, গোতামারী ডিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহা, কেয়া মনি, দইখাওয়া আদর্শ কলেজের শিক্ষার্থী এনামুল করিম প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নিয়ে তারা, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, তথ্য দাতাদের পরিচয় গোপন রাখার পাশাপাশি মাদক নির্মূলে আইনের যথাযথ প্রয়োগের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

জেলা প্রশাসক রকিব হায়দার তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজ তারা তাদের দায়বদ্ধতা থেকে সামাজিক অবক্ষয় বাল্যবিবাহ ও মাদক নির্মূলে ভূমিকা রাখবে।

ক্ষুধা, নিদ্রা, ভয় যাদের থাকবে তারা আবুল কালাম আজাদ হতে পারবে না। এসব ত্যাগ করে সাহসের সঙ্গে সামাজিক অবক্ষয় রোধে ভূমিকা রাখবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park