1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বৃষ্টির সঙ্গে খিচুড়ির কী সম্পর্ক? - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বৃষ্টির সঙ্গে খিচুড়ির কী সম্পর্ক?

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পঠিত

বৃষ্টি মানেই সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাজুড়ে বন্ধুদের খিচুড়ি রান্না ও খাওয়ার খিচুড়ি। ভুনা খিচুড়ি, ইলিশ খিচুড়ির পাশাপাশি নিজেদের পছন্দানুযায়ী ভিন্ন ভিন্ন স্বাদের খিচুড়ি প্রায় প্রতিটি বাড়িতে। তবে শুধু সোশ্যালমিডিয়ার যুগেই নয়; বৃষ্টির দিনে বাঙালির এমন খিচুড়িপ্রীতি বহুকাল ধরেই চলে আসছে।

কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, বৃষ্টি এলেই কেন খিচুড়ি খাওয়ার ইচ্ছে জাগে? চলুন, জেনে নেওয়া যাক—

বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া নিয়ে মজার মজার বেশ কিছু তথ্য রয়েছে। কারো কারো মতে, বর্ষার মৌসুমে নদীতে ইলিশ বেশি পাওয়া যায়। আর ইলিশের সঙ্গে খিচুড়ির স্বাদের রসায়ন বেশ ভালো জমে; সেভাবেই বৃষ্টিতে ইলিশ খিচুড়ি খাওয়ার অভ্যাস সৃষ্টি হয়েছে।

এ ছাড়া, বাংলাদেশের গ্রামগুলোতে একসময় সব বাড়িতেই কাঠ দিয়ে মাটির চুলায় রান্না করা হতো। কিন্তু বৃষ্টি বাড়ির উঠানসহ চারিদিক পানিতে ভরে যেত। যে কারণে তাড়াতাড়ি রান্নার জন্য গৃহিণীরা চাল ও ডাল একসঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করতেন। আর এ ব্যাপারটির সঙ্গে অনেকেরই একটা মানসিক সংযাগ তৈরি হয়ে গেছে ছোটবেলা থেকে। যা পরবর্তী সময়ে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে।

অর্থাৎ, বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্ক অনেকটাই মানসিক। বৃষ্টি এলেই সেই পুরোনো স্মৃতিগুলো ফিরে আসে, আর তার সঙ্গে জুড়ে যায় মায়ের হাতে রান্না সেই ছোটবেলার খিচুড়ির গন্ধ।

আবার অনেকের মতে, বৃষ্টির সময় পরিবেশের আদ্রতা বেড়ে যায় এবং তাপমাত্রা কমে আসে। এই সময়ে আমাদের শরীর গরম ও সহজপাচ্য খাবারের দিকে আকৃষ্ট হয়। খিচুড়ি গরম, সহজপাচ্য এবং পুষ্টিকর হওয়াতে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার অভ্যাস তৈরি হয়েছে।

আর এ ধরনের কিছু অভ্যাস থেকেই ধীরে ধীরে একসময় আমাদের দেশে বৃষ্টির সময় খিচুড়ি খাওয়া একটি প্রথা বা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। যার সঙ্গে রয়েছে স্মৃতি ও আবেগের এক গভীর সংযোগ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park