1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ঢাকায় ব‌্যবসায়ী ও খুলনায় হত‌্যার প্রতিবা‌দে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ঢাকায় ব‌্যবসায়ী ও খুলনায় হত‌্যার প্রতিবা‌দে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ঢাকার মিড‌ফোর্ড এলাকায় ব‌্যবসায়ী ও খুলনায় যুবদল নেতা হত‌্যার প্রতিবা‌দে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে‌ছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দি‌কে সাধারণ জনগ‌ন ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব‌্যানা‌রে রাজবাড়ী প্রেসক্লা‌বের সাম‌নে ঘন্টাব‌্যা‌পি এ বি‌ক্ষোভ সমা‌বেশ করা হয়।

এতে বক্তব‌্য রা‌খেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার মুখপাত্র হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক মাহাদি রাকিবুল ইসলাম, এনসিপির নেতা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী তাহসিন আতিয়ার বিন তামিমসহ অনেকে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, যুগ্ম সদস্য সচিব সাঈদুজ্জামান সাকিব, ইসলামী আন্দোলন রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল আলীম ও শিক্ষার্থীসহ বি‌ভিন্ন শ্রেণি পেশার মানুষ উপ‌স্থিত ছি‌লেন।

বক্তারা ঢাকার মিড‌ফোর্ড এলাকায় ব‌্যবসায়ী সোহাগসহ খুলনায় যুবদল নেতা হত‌্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে ব‌লেন, আমরা জুলুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজির বিরুদ্ধে জুলাই আন্দোলন করেছি। যারা আওয়ামী লীগের মতো আবার চাঁদাবাজি, খুন, ধর্ষণ করছে তাদেরও একই পরিণতি হবে। প্রশাস‌নের ব‌্যর্থতার কার‌ণে দে‌শে খুন, ধর্ষণ, চাঁদাবাজি বে‌ড়ে গে‌ছে। অতিদ্রুত দোষী‌দের আই‌নের আওতায় এনে শা‌স্তির দা‌বি জানান বক্তারা।

এরআগে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে যান বিক্ষোভকারীরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park