1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সাপাহারে ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

সাপাহারে ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে জোরপূর্বক ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান সাপাহার থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি জানান, উপজেলার ইসলামপুর গ্রামে তার ভোগ দখলীয় জমির ৫ থেকে ৮ বছরের বারী-৪ ও আম্রপালি জাতের প্রায় ১০০-১৫০টি আম গাছ গত ৫ জুলাই বিকেলে কেটে ফেলা হয়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মোঃ বুলবুল ইসলামসহ ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে।

প্রতিপক্ষের বুলবুল ইসলামের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই জমি আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি। জমিটি নিয়ে একাধিকবার শালিস দরবার হয়েছে। এতদিন বৈধ দলিলপত্র ছাড়ায় তারা জমি দখল করে আসছিলো। গাছগুলো কেটে ফেলে আমাদের জমি আমরা দখলমুক্ত করেছি।

এ বিষয়ে সাপাহার থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক জান্নাত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park