1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
চুল সোজা করার উপায় - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

চুল সোজা করার উপায়

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পঠিত

স্ট্রেট বা সোজা চুলের প্রতি অনেকেরই আগ্রহ আছে। তবে জন্মসূত্রে সবারই চুল স্ট্রেট নয়। এ কারণে অনেকেই চুল সোজা করতে স্ট্রেটনিং আয়রন ব্যবহার করেন। কিন্তু ঘন ঘন আয়রন ব্যবহার করলে চুলের ক্ষতি হতে পারে। তা ছাড়া শুধু আয়রন করলে চুল সাময়িক স্ট্রেট হয়। অন্যদিকে কেমিক্যাল ট্রিটমেন্ট করালে চুল পাকাপাকিভাবে সোজা হয় তবে চুলের অনেক ক্ষতিও হয়।

যরা চুল স্ট্রেট করতে চান তারা কয়েকটি প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করতে পারেন। এতে চুল সোজাও থাকবে, সুন্দরও থাকবে!

দুধ দিয়ে চুল ধুয়ে নিন

চুল স্বাভাবিকভাবে সোজা আর মসৃণ করতে দুধ ব্যবহার করতে পারেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত চুল সুস্থ করে তুলতেও দুধের ভূমিকা রয়েছে। কাপে পরিমাণ মতো দুধ নিন। চুল শ্যাম্পু আর কন্ডিশনিং করার পরে হাতে খানিকটা দুধ নিয়ে আঙুল দিয়ে তেল মাখার মতো করে পুরো চুলে মেখে নিন। বাকি দুধটা চুলে ঢেলে নিন। মিনিট দুয়েক অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন। শুকোনোর পর চুল অনেক স্ট্রেট দেখাবে। এই পদ্ধতিতে গরুর দুধ, আমন্ডের দুধ বা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন।

আমন্ড অয়েল মাখুন

চুলের দৈনন্দিন যত্নে আমন্ড অয়েল খুবই উপকারী। ভিটামিন ই আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ আমন্ড অয়েল চুলের রুক্ষতা কমায়, চুল মসৃণ রাখে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অল্প আমন্ড অয়েল চুলে ব্যবহার করলে চুল স্ট্রেট দেখাবে।

অলিভ অয়েল আর ডিম

অলিভ অয়েল চুলের স্বাভাবিক আর্দ্রতা রক্ষা করে এবং শুষ্কভাব প্রতিহত করে। অলিভ অয়েলের সঙ্গে দুটো ডিম ভেঙে মিশিয়ে চুলে মেখে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুল স্ট্রেট দেখাবে।

কলা আর মধু

শুধু চুলের আর্দ্রতা ধরে রাখাই নয়, কলা আর মধুর আরো অনেক উপকারিতা রয়েছে। কলা আর মধুর প্যাক চুলে এক ধরনের সুরক্ষা তৈরি করে। একটা পাকা কলা ভালোভাবে চটকে নিন, এতে এক টেবিলচামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। পুরো চুলে আর স্ক্যাল্পে লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park