
মাদকদ্রব্য দিবস উপলক্ষে নড়াইলে লিফলেট বিতরণ করেছেন আশিকুর রহমান সৌরভ ও তার দল।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নড়াইল জেলার সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের ইচড়বাহায় অবস্থিত নড়াইল কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষের নিকট লিফলেট হস্তান্তর করেন এবং ছাত্রছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এই সময় সৌরভের সঙ্গে উপস্থিত ছিলেন তার দলের সদস্য সুমন সিকদার, আনিষা রহমান, বিপ্রজিৎ সাহা, মাইশা রহমান।
এই সময় সৌরভ বলেন আমাদের মাদকের ক্ষতিকর বিষয়ে আরো সচেতন হতে হবে মাদকের কারণে আমাদের আশেপাশে কত সমস্যা হচ্ছে মাদকের কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে বিভিন্ন দম্পতির সংসার নষ্ট হচ্ছে। তাই এই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য আমাদের লিফলেট কার্যক্রম করছি।। আমাদের এই লিফলেট গুলো সহযোগিতা করেছেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল। তাদের আমি ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা করার জন্য। এছাড়াও আমি নড়াইল কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানাই এই বিষয়ে গুরুত্ব সহকারে দেখার জন্য।
এই মাদককে নিমূল করতে আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে। মাদককে এই ধাবা থেকে বাচতে প্রয়োজন জনসচেনতা এবং প্রশাসনের নিয়মিত নজরদারি।