1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় ১৫,৪৫০টি ফলদ ও বনজ চারা বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় ১৫,৪৫০টি ফলদ ও বনজ চারা বিতরণ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮৬ বার পঠিত

২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইলের কালিয়া উপজেলায় নারিকেল, লেবু, তাল, আম, নিম, বেল, কাঠাল ও জামের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মো. আবু রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান মিয়া, কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.এম. শুকুর আলী, কৃষি সম্প্রসারন অফিসার দিনাশ্রী বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।

এবারের কর্মসূচিতে মোট ১৫,৪৫০টি চারা বিতরণ করা হয়। এরমধ্যে উপজেলার ১৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫টি করে নারিকেল, ২৫০ জন কৃষককে ৫টি করে লেবু, ৪৫০ জন কৃষককে ৫টি করে তাল, ১১০ জন কৃষককে ৫টি করে আম এবং ২,০০০ শিক্ষার্থীকে নিম, বেল, কাঠাল ও জামের চারা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলদ ও বনজ গাছ লাগানোর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park