1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১২ বার পঠিত

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাতে নগদ টাকাসহ যৌথবাহিনীর হাতে আটক হন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান হাবিব (৩৫)। এরপর রোববার রাত ১০টায় জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জামালপুর পৌরসভার শাহাপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন হাবিবুর রহমান। নজরুল ইসলাম এ ঘটনায় পুলিশে অভিযোগ দিলে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় যৌথবাহিনী শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করে। এ সময় তার কাছ থেকে চাঁদার টাকাও উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে গিয়ে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিবুর রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং চাঁদাবাজির প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park