1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী ও অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী ও অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬৩ বার পঠিত

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনী ও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও ও মাদকের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্প ও কালিয়া থানা।

এ সময় তাদের কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১ টি মোবাইল, ২১টি বিভিন্ন অপারেটরের সিম, একটি বিদেশি ৩০০ সিসি মোটরসাইকেল, গাঁজা, ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের কল্কি, দিয়াশলাই, ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

শুক্রবার রাত ১২ টা থেকে শনিবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রামে অভিযান করে অনলাইন প্রতারক চক্রের ১ জন ও মাদক কারবারির দুই সদস্যকে আটক করে।

যৌথ অভিযানে আটককৃতরা হলেন যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা, আসাদ শেখের ছেলে আলী শেখ ও মৃত জাহিদ ভূইয়ার ছেলে হায়দার ভূইয়া।

অভিযানের বিষয়ে,সেনাবাহিনী জানান,বর্তমান সময়ে অনলাইন প্রতারকদের লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ লোকজন।
আটককৃতদের কালিয়া থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান করে তিনজনকে আটক করে। এ ঘটনায় পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park