1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী  উপলক্ষে দোয়া ও আলোচনা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী  উপলক্ষে দোয়া ও আলোচনা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮০ বার পঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ১১ জুন) বিকাল ৪টায় ডাকবাংলো চত্বরে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তার দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। বিশেষ দোয়া মাহফিলে তার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, দোয়া ও আলোচনা সভায় আপনারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শহীদ জিয়ার জন্য দোয়া করতে এসেছেন আপনাদের ধন্যবাদ জানাই।

এসময় নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, এসময় নড়াইল জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল সদর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আসজাদুর রহমান মিঠু, কালিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওহিদুজ্জামান মিলু, পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, নড়াইল পৌর বিএনপি সভাপতি তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপি সভাপতি মিলু শরিফ, নড়াগাতী থানা বিএনপি সভাপতি খান মতিয়ার রহমান, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক বুলবুল কবির, পৌর বিএনপি সিনিয়ির সহসভাপতি রেজাই রাব্বী কামাল, কালিয়া পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শেখ সিহাব উদ্দিন,  নড়াইল জেলা যুবদল সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়াদাত কবীর রুবেল, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনজুরুল সাইদ বাবু, কালিয়া উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আর্মস্ট্রং সরদার সহ জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনসাধারন ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুজ্জান পাপ্পু ও সদস্য সচিব সরদার  তরিকুল ইসলাম।

শহীদ জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে নিহত হন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park