
“করোনা আসছে “শিরোনামে নড়াইলে সচেতনতা মূলক ক্যাম্পেইন করছে সৌরভ ও তার টিম। মঙ্গলবার বেলা ১১ টায় নড়াইলে রেল স্টেশন, বাস স্টান্ড এবং বিভিন্ন স্কুলে পোস্টার এবং লিফলেট বিতরণ করেন তারা।
এই সময় কার্যক্রমে উপস্থিত ছিলেন দল টির দলনেতা আশিকুর রহমান সৌরভ, টিমের সদস্য সাদ বিন আবিদ, ঋত্বিক রায়, আকিকুর রহমান সজল সহ আরো অনেকে।
এই বিষয়ে সৌরভের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা নড়াইলে বিভিন্ন জায়গা সচেতনতা মূলক কার্যক্রম চালানো শুরু করেছি এর ন্যায় আজকেও এই কার্যক্রম চলছে আজকে আমরা পোস্টার, লিফলেট বিতরণ করেছি এবং বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগিয়েছি। করোনা ভাইরাস বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে কারণ করোনা ভাইরাসের বর্তমান ভেরিয়েন্ট আগে থেকে আরো শক্তিশালী তাই করোনা ভাইরাস দমনে সচেতন হোন সুস্থ থাকুন।