1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
পদত্যাগ করছেন না বিসিবি প্রেসিডেন্ট ফারুক - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

পদত্যাগ করছেন না বিসিবি প্রেসিডেন্ট ফারুক

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭১ বার পঠিত

বিসিবি প্রেসিডেন্টের পদ ছাড়ছেন না ফারুক আহমেদ। সরকারের অসন্তোষ থাকলেও নির্দিষ্ট কোনো কারণ না থাকায় পদত্যাগ করতে চান না বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমকে ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিসিবি প্রধানের পদ থেকে পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিসিবি প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ নিয়ে হঠাৎ করে নাটকীয়তা তৈরি হয়। এরপর গত রাতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফারুক আহমেদ। সেখানে তার প্রতি সরকারের অসন্তোষের কথা জানানো হয়। যদিও ঠিক কোনো কারণে অসন্তোষ, সেটা পরিষ্কার করা হয়নি। তারপরও বিষয়টি নিয়ে ভাবতে সময় নিয়েছিলেন ফারুক। এরপরই পদত্যাগ না করার সিদ্ধান্ত নেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবেক ক্রিকেটারদের পরামর্শেই এমন সিদ্ধান্ত ফারুকের। ক্রিকেটের ক্ষতির কথা চিন্তা করেই ফারুককে পদত্যাগ না করতে অনুরোধ করেন সাবেকরা। এরপরই নিজের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নেন তিনি।

এমন পরিস্থিতিতে ফারুককে সরালেই বিপাকে পড়বে ক্রিকেট বোর্ড। সরকারি হস্তক্ষেপে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবি। তাই ফারুককে জোরপূর্বক সরানোর পথে হাঁটলে সেটা দেশের ক্রিকেটের ভবিষ্যতকে থমকে দিতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park