1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি সপ্তাহের উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

উম্মে হাবিবা রত্না, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন’-এই প্রতিপাদ্যে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টি সপ্তাহের মাধ্যমে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি চাহিদা পূরণ, সচেতনতা বৃদ্ধি এবং অপুষ্টি দূর করতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হবে। এই কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল, আয়রন ও ফোলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ, টিকা প্রদান এবং পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়া হবে।

উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কালিয়া উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও স্কুল-মাদ্রাসায় একইসাথে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park