1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় গ্রাম আদালত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় গ্রাম আদালত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

উম্মে হাবিবা রত্না, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত
নড়াইলের কালিয়া উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের সমাপনী  অনুষ্ঠিত হয়েছে।  প্রশিক্ষণে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। 
মঙ্গলবার (২৭ মে) বিকালে  উপজেলা সম্মেলনকক্ষে  সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 প্রশিক্ষণের অংশ হিসেবে, জনপ্রতিনিধিরা ৭টি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে ৮দিনে দুটি ভেন্যুতে প্রশিক্ষণ গ্রহণ করেন, যা উপজেলা সম্মেলন কক্ষ ও অফির্সাস ক্লাব কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল বিচারিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি করা।
প্রশিক্ষণের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বাকিয়া সুলতানা নিলা। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশ এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সালাম ফয়জুল করিম। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান।
প্রশিক্ষণের অংশ হিসেবে, পৃথক ৭টি গ্রুপের প্রশিক্ষণার্থীদের বিচারিক প্রক্রিয়ার সকল ধাপ প্রদর্শন করা হয়। আলোচনা ও ভিডিও প্রদর্শনীর পর অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়, যা ভবিষ্যতে গ্রাম আদালত কার্যক্রমের উন্নয়নে সহায়ক হবে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park