1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শিবচরের এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শিবচরের এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৮ বার পঠিত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ঢাকাগামী বাসের সঙ্গে পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে বাবলুর রহমান (৫০) নামের বাসের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে) ভোররাত ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলুর রহমান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসের এসিতে সমস্যা দেখা দিলে ভোররাত ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার মোল্লার বাজার সংলগ্ন সড়কের কাছে বাসটি দাঁড় করায় চালক। এ সময় বাসটির যাত্রীদের অনেকেই বাইরে দাঁড়িয়ে ছিল। তখন পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। তখন ট্রাকের ধাক্কায় বাবলুর রহমান নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল বলেন, নিহত ব্যক্তি সৌদি আরব প্রবাসী। সকালে তার ফ্লাইট ছিল। তিনি সৌদি যাওয়ার উদ্দেশে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় কোনো আহত নেই।

তিনি আরো বলেন, খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park