1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
গোসাইরহাটে গ্রীলের সঙ্গে ঝুলছিল এনজিও কর্মীর লাশ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

গোসাইরহাটে গ্রীলের সঙ্গে ঝুলছিল এনজিও কর্মীর লাশ

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত

শরীয়তপুরের গোসাইরহাটে দিপ্তি গোলদার (৩৮) নামে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোসাইরহাট থানা পুলিশ উপজেলার ধীপুর গ্রামের শামীম হাওলাদারের ভাড়া বাসায় একতলার একটি কক্ষ থেকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মৃত দিপ্তি গোলদার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের ধন্য গোলদারের মেয়ে। তিনি গোসাইরহাটে একটি এনজিওর ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং ওই এলাকার শামীম হাওলাদারের ভাড়া বাড়িতে তার স্বামীসহ বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দিপ্তি গোলদার স্বামী পরিতোষ গাইনের সঙ্গে ঝগড়াবিবাদ হওয়ায় পাশের রুমে দরজা লক করে ঘুমিয়ে পড়েন। আরেক রুমে পরিতোষ ঘুমান। বৃহস্পতিবার সকালে দিপ্তির রুমের দরজা বন্ধ পান স্বামী পরিতোষ। এ সময় একাধিকবার নক দিলেও দিপ্তি দরজা না খোলায় তার মোবাইলে ফোন দেন। একাধিকবার মোবাইলে ফোন দিলেও দিপ্তি ফোন রিসিভ করেননি। পরে পাশের জানালা দিয়ে স্বামী পরিতোষ দেখেন জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন স্ত্রী দিপ্তি। তখন আশপাশের লোকজন ডেকে স্থানীয় থানা পুলিশকে খবর দেন স্বামী পরিতোষ। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের ভিতরে গিয়ে দেখেন রুমের জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দিপ্তি গোলদার ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছে। সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদ আলম জানান, এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ এটি নিয়ে কাজ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park