1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি মুন্সী জাহিদুল রহমান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি মুন্সী জাহিদুল রহমান

উম্মে হাবিবা রত্না, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পঠিত

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুন্সী জাহিদুল রহমান, তিনি খাশিয়াল ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও কালিয়া উপজেলার সাবেক সফল চেয়ারম্যান দানবীর মুন্সী লাল মিয়ার সন্তান।

জাহিদুল রহমান নিজেই এই কলেজের প্রভাষক হিসেবে চাকরিরত ছিলেন। বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মৃণাল কান্তি বিশ্বাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশপত্রে এই কমিটির অনুমোদন ১৫ এপ্রিল ২০২৫ তারিখে প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই অ্যাডহক কমিটি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য কলেজ পরিচালনার দায়িত্ব পালন করবে। নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park