1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় ওয়ারেন্ট ভুক্ত আসামি সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার ১ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় ওয়ারেন্ট ভুক্ত আসামি সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার ১

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

নড়াইলের কালিয়ায় ওয়ারেন্ট ভুক্ত আসামি চঞ্চল মোল্লাকে যৌথ বাহিনী গ্রেফতার করেছে।

বুধবার (০৯ মার্চ ) সন্ধায় কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রাম হতে তাকে গ্রেফতার করেন।

গত ৩১ শে মার্চ (ঈদের দিন) গোয়েন্দা সূত্র হতে কালিয়া আর্মি ক্যাম্পে ফোন করে জানানো হয় আনিস শেখের গ্রুপ এবং কোবাদ মেম্বার গ্রুপ ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। খবর পেয়ে সেনাবাহিনী টহল দল উক্ত এলাকায় দ্রুত গমন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

পরের দিন আনিস শেখের গ্রুপ কোবাদ মেম্বারের লোকজনদের বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করে।

কোবাদ মেম্বার গ্রুপের পক্ষ হতে ইমরুল কাজী থানায় একটি মামলা করেন।

পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনী টহল দল পরপর কয়েকবার গভীর রাত্রে আসামিদের বাড়িতে হানা দেয় এবং তাদেরকে বাড়িতে খুঁজে পাওয়া যায় না । কোবাদ মেম্বারের গ্রুপ থানায় কেস করার পর থেকেই আনিছ শেখের গ্রুপ প্রতিনিয়ত তাদের বাড়ি ঘর ভাঙচুর এবং অগ্নি সংযোগের ভয় দেখিয়ে আসছে।

০৯ এপ্রিল দুপুর ২ টায় পুরুলিয়া গ্রাম থেকে একজন মহিলা (মিনারা খাতুন) ক্যাম্পের অভিযোগ নাম্বারে ফোন করে বলেন আনিস শেখের গ্রুপ তাকে এবং তার মেয়েকে ঘরের মধ্যে বন্দী করে আগুন জ্বালিয়ে দিবে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ক্যাম্প হতে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেই মহিলা এবং মেয়েকে বাড়ি হতে উদ্ধার করে। তাদের কাছ থেকে আসামিদের অবস্থান জেনে আসামীদের বাড়ি তল্লাশি করে এবং চঞ্চল মোল্লা নামে একজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং উজ্জ্বল মোল্লা পালিয়ে যায়।

সন্ত্রাসী চঞ্চল মোল্লা কালিয়া থানার একজন ওয়ারেন্ট ভুক্ত আসামি।

ঈদের পরের দিন পুরুলিয়া গ্রামে যে ভাঙচুর হয়েছিল সেই ভাঙচুর মামলার ৮ নম্বর আসামি চঞ্চল।

সেনাবাহিনী টহল দল সন্ত্রাসী চঞ্চল মোল্লাকে গ্রেফতার করে কালিয়া থানায় হস্তান্তর করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park