1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পঠিত

হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবাল এখন বাসায় ফিরে গেছেন। সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে খেলার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে তামিমকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়, এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই নাফিস ইকবাল। তিনি জানান, তামিম বর্তমানে বাড়িতেই বিশ্রামে আছেন।

মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম। কেপিজে হাসপাতালে ইসিজি করার পর ঢাকায় আসার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছিল, তবে তামিমের শারীরিক অবস্থা তাতে অনুকূলে ছিল না।

পরে কেপিজে হাসপাতালে তার চিকিৎসা শুরু হয় এবং হার্টে একটি রিং পরানো হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে।

চিকিৎসকদের মতে, তামিমকে সুস্থ হতে ও স্বাভাবিক জীবনে ফিরতে কমপক্ষে তিন মাস সময় লাগবে। এই সময় তিনি বাড়িতে বিশ্রামে থাকবেন এবং কিছু স্বাস্থ্য বিধি অনুসরণ করবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park